Breaking

31 October, 2019

মহানবী (সঃ) কে অবমাননা করলে মৃত্যুদন্ড জারি করেছে ব্রুনাই সরকার


ব্রুনাই হচ্ছে দক্ষিন-পূর্ব এশিয়ার একটি দেশ। দেশটির সুলতান হাসান আল-বলখাই বলেন,
আমি ইসলামিক শিক্ষাকে এই দেশে শক্তিশালী করতে চাই।




নতুন আইন অনুযায়ী মহানবী (সঃ) কে অবমাননা অথবা মনহানির শাস্তি মৃত্যুদন্ড করা হয়েছে।
এ বিষয়ে ইনসাফ ২৪ জানায়, মহানবী হজরত মুহাম্মাদ  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা ও সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসলামি শরীয়া আইন জারি করতে যাচ্ছে ব্রুনাই সরকার। 

তাছাড়া শরিয়াহ ভিত্তিক অন্যান্য আইনগুলো হচ্ছেঃ

  • ধর্ষণ, ব্যভিচার, ব্যবচ্ছেদ,মহানবী হজরত মুহাম্মাদ  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা ও মানহানিকে মৃত্যুদণ্ডযোগ্য করা হয়েছে।
  • ১৮ বছরের কম বয়সী মুসলমান শিশুদের ইসলাম ছাড়া অন্য ধর্মের শিক্ষা গ্রহণের জন্য প্ররোচিত বা উত্সাহিত করাটাকে অপরাধমূলক দণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।
  •  সমকামিতার জন্য শাস্তি রয়েছে ১০ বছরের কারাদণ্ড
  • গর্ভপাতের জন্য শাস্তি হবে চুরির মতো অঙ্গচ্ছেদ।

দেশটিতে মোট জনসংখ্যা ৪ লক্ষ ২০ হাজার। মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মুসলমান। এটি একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ। ব্রুনাইয়ের মোট আয়তন ৫,৭৬৫ বর্গ কিলোমিটার। সরকারী ভাষা মালয়, তবে অন্যান্য কাজে ইংরেজি ভাষার প্রচলন রয়েছে। ব্রুনাইয়ের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম।
ব্রুনাই প্রাথমিক পর্যায়ে তেল শিল্পের উপর নির্ভরশীল। দেশের মোট কর্মজীবীদের ১০% ভাগ এ শিল্পে কর্মরত। অন্যান্য শিল্পের মধ্যে রয়েছে রাবার, কাগজ এবং কাঠ শিল্প। এছাড়া কুটির শিল্পের মধ্যে রয়েছে নৌকা তৈরি, বস্ত্র বুনন, তামা ও ইস্পাতের বাসনপত্র ইত্যাদি।

ষোড়শ শতাব্দীতে ব্রুনাই সালতানাত ছিল শক্তিশালী একটি রাষ্ট্র। কিন্তু ষোড়শ শতাব্দীর শেষদিকে জলদস্যুদের আক্রমণ এবং অভ্যন্তরীণ বিশৃঙখলার ফলে এর শক্তি কমে আসতে থাকে। ১৯৮৮ সালে এক চুক্তি বলে ব্রুনাই ব্রিটেনের আশ্রিত রাজ্যে পরিণত হয়। ১৯৭৯ সালের ৭ই জানুয়ারি ব্রুনাই সুলতান ও ব্রিটিশ সরকারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে ১৯৮৩ সালের ৩১শে ডিসেম্বর ব্রুনাই পুরোপুরি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। ২১ সেপ্টেম্বর ১৯৮৮ ব্রুনাই জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

দেশটির সুলতান হাসান আল-বলখাই ব্রুনাইকে একটি প্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্রে পরিনত করতে চান।
সেই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহন করেন।তিনি ইসলামি শিক্ষাকে তার দেশে শক্তিশালী করতে চান।


                                                                                                                    শেয়ার করুন ⇊⇊

No comments:

Post a Comment

Total Pageviews