#আমি ব্যক্তিগতভাবে এই দুজন ব্যক্তি কে আমি খুব ভালোবাসি ।
এই দুজন ব্যক্তি কে নিয়ে কিছু কথা না বললেই নয়.
হ্যাঁ আমরা আমপাবলিক আমরাই না বুঝে চিল্লাপাল্লা করতে ভালোবাসি |
মাওলানা মিজানুর রহমান আজহারী এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা হুজুর
আমি এ দুজন মাওলানার ভক্ত | কিছু কথা না বলে আর পারছি না আমরা মানুষ আমরা একজনকে পচাতে ভালোবাসি
এবং অন্যজনকে ভাইরাল করতে ভালোবাসি কিন্তু আমরা কারো ব্যাপারে তেমন কিছু ভালো করে জানি না ।
আপনি কি জানেন একটা সময় মাওলানা মিজানুর রহমান আজহারী এবং কুয়াকাটা হুজুর দুজন একই স্টেজে মাহফিল করেছে প্রোগ্রাম করেছে আপনি জানেন?
আমার যতটুকু মনে আছে আজ থেকে কয়েক বছর আগে কুমিল্লা জেলার দেবিদ্বার থানা একটি প্রোগ্রামে মাওলানা মিজানুর রহমান আজহারী এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক দুজনেই একই স্টেজে প্রোগ্রাম করেছিল ।
ওই প্রোগ্রামে বিশেষ বক্তা হিসেবে ছিল মাওলানা মিজানুর রহমান আজহারী এবং
প্রধান বক্তা হিসেবে ছিল মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা | আমার ভাবতেই লজ্জা লাগে যে
আমরা কারো ব্যাপারে কোন কিছু না জেনে এমন মন্তব্য করি । একজন আলেমের সাথে একজন আলেমের কথায় কাটাকাটি হতেই পারে তর্ক-বিতর্ক হতেই পারে সেটা তাদের ব্যাপার। কেন আপনার আমার কেন চুলকাবে আপনি আমি কেন তাদেরকে নিয়ে এত সমালোচনা করতে হবে ?
আপনি এই বক্তা কে ভালোবাসেন আমি ওই বক্তা কে ভালবাসি তাই দুইজন যুদ্ধ করব কে কাকে উপরে তুলতে পারব । এই ধরনের কমপেয়ার কেন করতে হবে আমাদের? আমরা ভক্ত এতটাই অন্ধ হয়ে গেছি যে আমরা একজনকে ওপরে তুলতে কি অন্যজনকে ছোট করতেছি সেই জিনিসটা আমাদের নজরে আসতেছে না ।
কেন ভাই যখন মিজানুর রহমান আযহারি সারাবাংলা পরিচিত হয়নি তখন তো আপনিও আমিও মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ শুনেছি |আমি মনে করি তারা দুজনেই ইসলাম প্রচার করে একজনের মাহাফিলে মানুষ বেশি হবে একজনের মানুষ কম হবে এটা নিয়ে আপনার আমার এত চুলকানি কেন?
কে কি দল করে কে কোন দল করলো তা নিয়ে আপনার আমার মাথা না ঘামালেও চলবে বরং এই চিন্তা করেন যে তারা দুজনেই আমাদের দেশের গৌরব তাদের কারণেই আমাদের দেশের হাজার হাজার মানুষ ইসলামের দিকে আসছে । আমরা ইসলামের মাঝে একজনকে উপর তুলতে গিয়ে অন্য জনকে ছোট করে দেখব ব্যাপারটা এরকম না । একজন হুজুর কে নিয়ে বাজে মন্তব্য করার আগে নিজের যোগ্যতা আছে কিনা সেটা আগে ভেবে দেখুন!!
💢আমরা সবাই এই দোয়াই করি যেন আমাদের সমাজের সকল মানুষ ইসলামের দিকে চলে আসে ইসলামের ছায়াতলে আসতে পারে । আমরা সবাই দুআ করি আল্লাহ সবাইকে কবুল করুন ।
#Copyright Tanjir Munshi
ইদানিং দেখা যাচ্ছে এ বিষয়টা নিয়ে অনেকেই গালাগালি দেওয়া শুরু করে দিয়েছেন। হয়ত একজন ভুল বলেছে
তার ভুলটা এখন সে বুঝতে পারছে না, কোন না কোন সময় হয়ত তিনি তার ভুল বুঝতে পারবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করেও দিতে পারেন।
আল্লাহ চাইলে পাহার পরিমান গুনাহও ক্ষমা করতে পারেন। কিন্তু আপনি যে না বুঝে গালি দিলেন আরেক জনের নামে মিথ্যা কথা ছড়ালেন এটার জন্য কি ক্ষমা চাইবেন?
ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ পারলে ইসলামের পক্ষে কিছু করেন কারো বিরুদ্ধে খারাপ কিছু করবেন না ।
শেষ বিচারের দিন হয়ত সে মাপ পেয়ে যাবে আপনার আমার কি হবে???
শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সু্যোগ করে দিন।অগ্রিম ধন্যবাদ।

No comments:
Post a Comment