সারা বছরের মধ্যে রমজান এরকম একটি মাস, যেটি আমাদের জন্য বয়ে আনে রহমত,বরকত ও মাগফিরাতের মত মহা মূল্যবান উপহার।
কিন্তু আফসোসের বিষয় আমাদের অবহেলার কারনে আমরা এ উপহার গুলো গ্রহন করতে পারি না।আমরা কি জানি কি সেই মহিমান্বিত উপহার?
রমজান মাসের এত্ত এত্ত ফজিলত রয়েছে যা আমরা ভাষায় প্রকাশ করতে পারব না। তার পরও আমাদের বুদ্ধিমত্তা দিয়ে অল্প কিছু ধারনা দেয়া যাক।
"হে মোমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর-যাতে তোমরা মুত্তাকি হতে পার।" (সূরা বাকারা : ১৮৩)
"রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী।" (সূরা বাকারা : ১৮৫)
সূরা বাকারার উক্ত আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারি রমজান মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সারা জাহানের পথপ্রদর্শক হিসেবে প্রেরিত আল কোরআন এ মাসেই নাযিল করা হয়।
সৃষ্টির শুরু থেকে ভুল করা আমাদের অন্তরের সাথে গেথে রয়েছে।সুতরাং আমাদের ভুল হতেই পারে এ বিষয়ে কারও দ্বিমত নেই কিন্তু।সমস্যা হল আমরা ভুল করি এবং ভুলের মধ্যেই ডুবে থাকি। সত্যের পথ খুজি না। তিরমিজির একটি হাদিসে এসেছে,
"সকল আদম সন্তানই গুনাহগার, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হলো তওবাকারীরা।"
আসছে রমজান আমাদের পিছনের গোনাহগুলো মাফের রয়েছে অন্যতম একটি সুযোগ।আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে পূর্ণভাবে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারি।
আশা করি সামনের পর্ব গুলোতে এ সম্পর্কে আলোচনা করা হবে,আপনাদের আগ্রহ ও উৎসাহ থাকলে ইনশা আল্লাহ আরও লিখব। রমজান নিয়ে একটি সিরিজ চলবে এটি হচ্ছে সূচনা।
আমার লেখাগুলো পড়ে যদি একজন মানুষও দ্বীনের কাছাকাছি আসে এতেই আমার সার্থকতা।আশা করি ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন।কপি পেস্ট অথবা শেয়ার করে ছড়িয়ে দিবেন মহা সত্যের বানী।
"প্রচার করো, যদি একটি মাত্র আয়াত ও হয়।"(সহীহ বুখারী -৩৪৬১)
চলবে , , ,
#মহিমান্বিত_রমজান_পর্ব_১

No comments:
Post a Comment