বিজ্ঞান ও কোরআন পর্ব ২ঃ
(পৃথিবীর আকৃতি)
পৃথিবী বর্তুলাকার নাকি সমতল?
এটি বিজ্ঞান জানতে পেরেছে এই কিছুদিন আগে। যা কোরআনে ১৪০০ বছর পূর্বেই বলা হয়েছে। তবুও অবিশ্বাসীরা বিশ্বাস আনবে না। এখন পৃথিবীর আকার সম্পর্কে যে কাউকে জিজ্ঞাসা করলে সে বলবে, পৃথিবী গোল। কিন্তু ১৬'শ শতাব্দীর পূর্বে মানুষের স্পষ্ট ধারণা ছিল না পৃথিবী কেমন? তারা পৃথিবীর বেশিদূর যেতে ভয় পেত! যদি তারা পৃথিবীর বাইরে ছিটকে পড়ে যায়। কিন্তু ফ্রান্সিস ড্রেক ১৫৭৭-১৫৮০ সালে পুরো পৃথিবী ভ্রমণ করে এসে প্রমাণ করেন যে, "পৃথিবী সমতল নয় গোলাকার।" এটিই প্রথম নয় কোরআনে চৌদ্দশ বছর পূর্বেই এ সম্পর্কে বলা হয়েছে। সূরা লোকমানের ২৯ নাম্বার আয়াতে(৩১.২৯) আল্লাহ তা'আলা বলেনঃ
اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یُوۡلِجُ الَّیۡلَ فِی النَّہَارِ وَ یُوۡلِجُ النَّہَارَ فِی الَّیۡلِ وَ سَخَّرَ الشَّمۡسَ وَ الۡقَمَرَ ۫ کُلٌّ یَّجۡرِیۡۤ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّ اَنَّ اللّٰہَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۲۹﴾
অর্থঃতুমি কি দেখনি যে, আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান? আর তিনি সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন। প্রত্যেকেই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আর নিশ্চয় তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত।
ব্যাখ্যাঃএখানে দিনকে রাতের মধ্যে আর রাতকে দিনের মধ্যে প্রবেশ করানো দ্বারা বোঝানো হয়েছে পৃথিবী গোল। কারণ পৃথিবী যদি সমতল হইত তাহলে দিন ও রাত হঠাৎ করেই পরিবর্তন হয়ে যেত। অর্থাৎ হঠাৎ করেই দিন থেকে রাত হয়ে যেত সেকেন্ডের মধ্যেই বা কিছু সময়ের মধ্যে ঘটনাটা ঘটতো। কিন্তু আমরা তা দেখি না।
এছাড়াও সূরা আল জুম্মা এর ৫ নম্বর আয়াতে আল্লাহ তা'আলা বলেনঃ
39:5
خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ بِالۡحَقِّ ۚ یُکَوِّرُ الَّیۡلَ عَلَی النَّہَارِ وَ یُکَوِّرُ النَّہَارَ عَلَی الَّیۡلِ وَ سَخَّرَ الشَّمۡسَ وَ الۡقَمَرَ ؕ کُلٌّ یَّجۡرِیۡ لِاَجَلٍ مُّسَمًّی ؕ اَلَا ہُوَ الۡعَزِیۡزُ الۡغَفَّارُ ﴿۵﴾
অর্থঃতিনি যথাযথভাবে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন এবং নিয়ন্ত্রণাধীন করেছেন সূর্য ও চাঁদকে। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। জেনে রাখ, তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।
ব্যাখ্যাঃ
এখানে যে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে সেটি হলো কাওয়ারা(یُکَوِّرُ) যার অর্থ ঢেকে রাখা। যেভাবে আমরা মাথায় পাগড়ী কে পেচিয়ে রাখি ঐরকম। যা বুঝায় পৃথিবী বর্তুলাকার যদি তা না হতো তাহলে এখানে দিন ও রাত হঠাৎ করেই পরিবর্তন হয়ে যেত।
এছাড়াও পবিত্র কোরআনে সূরা নাযিয়াত এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তা'আলা বলেনঃ
وَا لْاَ رْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰٮهَا ۗ
অর্থঃ"অতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।"
ব্যাখ্যাঃ এখানে যে আরবী শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল দাহাহা(دَحٰٮهَا) যার অর্থ হল ডিম্বাকৃতি। আর এই দাহাহা (دَحٰٮهَا)শব্দের মূল শব্দ হলো দুইয়া।যা দ্বারা সাধারণ কোন ডিমকে বুঝেনো হয় নি। এটি দ্বারা উটপাখির ডিম কে বোঝানো হয়। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব এটি সম্পূর্ণ গোল নয়। এটি আসলে বর্তুলাকার। যার উপরে ও নিচে চাপা আর অপর দুই পাশে কিছুটা ফুলানো এটি হলো বর্তুলাকার। আর আমরা উটপাখির ডিমের দিকে তাকালে দেখব এটিও বর্তুলাকার। তার মানে আল-কোরআনে পৃথিবীর আকার সম্পর্কে সম্পূর্ণ সঠিক ভাবে বলা হয়েছে ১৪০০ বছর পূর্বে।
আর বলেছেন এমন একজন ব্যক্তি যে কিনা লিখতে বা পড়তে জানতো না।
তবুও অবিশ্বাসীরা বিশ্বাস আনবে নাহ যে, এটি আল্লাহর বানী।
22 April, 2020
Home
/
কোরআন
/
কোরআন ও বিজ্ঞান
/
প্রশ্ন ও উত্তর
/
পৃথিবী বর্তুলাকার নাকি সমতল? কোরআন ও বিজ্ঞান দিয়ে জানবো
পৃথিবী বর্তুলাকার নাকি সমতল? কোরআন ও বিজ্ঞান দিয়ে জানবো
About Md Asadul Islam
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
প্রশ্ন ও উত্তর
Labels:
কোরআন,
কোরআন ও বিজ্ঞান,
প্রশ্ন ও উত্তর
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
!doctype>

No comments:
Post a Comment