আল্লাহ তায়ালা আমাদের সবচেয়ে আপনজন ।আমরা আমাদের মা বাবা ভাই বোন কে যতটা না আপন ভাবি আল্লাহ আমাদের জন্য তার থেকে অনেক গুন বেশি আপন ।কিন্তু আফসোসের বিষয় আমরা তা বুঝতে পারিনা। না বুঝলেও সমস্যা হতনা , আসলে আমরা বোঝার চেষ্টাও করি না ।আমরা যদি আল্লাহকে নিয়ে ভাবতাম তাহলে আমরা বুঝতে পারতাম।
দেখেন আপনি যখন ফযরের নামাজ না পরে ঘুমিয়ে আছেন , আপনি কিন্তু আল্লাহর অমান্য করলেন । আল্লাহর অমান্য করা সত্বেও আল্লাহ আপনাকে আমাকে সকালের খাবারের ব্যবস্থা করেছেন।
যার যার রিজিক অনু্যায়ি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন। এরকম ভাবে প্রতিটা খাবারের, কাজের পূর্বে আমরা কত না কত আল্লাহর অমান্য করি তার পরেও আল্লাহ আমাদের না খাইয়ে রাখেন নাহ।
আপনি একবার বিধর্মীদের কথা চিন্তা করুন তারা কখনই আল্লাহকে বিশ্বাস করে না তার পরেও আল্লাহ তাদের অনেক চাহিদাই পূরন করেন।
মহান আল্লাহ অনেক ক্ষমতার অধিকারী প্রজ্ঞাময়। আল্লাহ একটি গুন হলো দয়াময় ,আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি অবশ্যই আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। আমরা যখনি আল্লাহর কথা গুলো গভির ভাবে বুঝতে পারব তখনই আল্লাহর দিকে ফিরে আসা সহজ হবে।
আল্লাহর দয়ার কথা ভেবে আমরা যেন গুনাহ ও খারাপ কাজের দিকে অগ্রসর না হই ।এই ভেবে যে আল্লাহ আমাদের ক্ষমা কোঁরে দেবেন।
আল্লাহ বলেছেন, তিনি হলেন বিচার দিনের মালিক, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস গুলো বিচারের আওতায় আনা হবে । তাই আমাদের উচিত আল্লাহর দয়ার দিকে তাকিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বিচার দিনের ভয় অন্তরে অনুভব করা । যাতে আমরা আবার পুনরায় একই ভুল না করি।
আল্লাহর দিকে ফিরে আসার প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে। নামাযের মাধ্যমে আল্লাহকে আকড়ে ধরুন।
26 November, 2019
Tags
About Md Asadul Islam
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
!doctype>
No comments:
Post a Comment